দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেলহাসা একম জেভি লি. এর মালিকানাধীন ঢাকার মতিঝিলে অবস্থিত বাণিজ্যিক ভবন সিটি সেন্টারের সম্পত্তি বিক্রি ও মালিকানা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার নাজিরুল আলম রনি, অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন ও ব্যারিস্টার জোবায়ের মোহাম্মদ।
দুবাই ভিত্তিক কোম্পানি বেলহাসা ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকটিং কো. এলএলসি এর ২৫ শতাংশ শেয়ার রয়েছে বেলহাসা একম জেভি লি. কোম্পানিতে।
দাবি করা হয়, বেলহাসা একম জেভি লি. ২০০৪ সনে গঠিত হলেও আজ পর্যন্ত ওই কোম্পানির বাৎসরিক সভা ও বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করে আরজেএসসি তে জমা প্রদান করা হয় নাই। বেলহাসা একম জেভি লি. কোম্পানিতে বেলহাসা ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকটিং কো. এলএলসি এর ২৫ শতাংশ শেয়ার থাকলেও এই ভবন থেকে অর্জিত কোনো মুনাফা উক্ত কোম্পানিকে প্রদান করা হয় নাই। বেলহাসা একম জেভি লি. এর নামে এসআইবিএল ব্যাংক থেকে ৫০ কোটি টাকা ঋণ নেওয়া হয় বেলহাসা ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকটিং কো. এলএলসি কে না জানিয়ে এবং ঋণপ্রত্রে উক্ত শেয়ারহোল্ডারের কোনো স্বাক্ষর গ্রহণ করা হয় নাই।
এফএইচ