দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এ্যানিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা করা হয়। এ ঘটনায় পরদিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।
এ ঘটনায় ২৫ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানিকে গ্রেফতার করা হয়।
কে