দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস ব্লু বিক্রির মামলায় রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৬ জুন) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৩ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশুদ্ধ খাদ্য আদালত। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।
এর আগে, ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় আদালতে আবেদন করেছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন। আবেদনে তিনি বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না, এসব ওষুধ না পানীয়।
বাংলাদেশে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ‘রাফসান দ্য ছোট ভাই’। সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে। সম্প্রতি একটি বিষয় ঘিরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা–বাবাকে উপহার দিয়েছিলেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়।
এফএইচ