দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক মামলায় ঝিনাইদহ জেলার সাবেক ট্রাফিক ইন্সপেক্টর শেখ আজমকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ জুন) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম নড়াইলের লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। সর্বশেষ তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন।
পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বলেন, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী রেলগেট পশ্চিম পাশে ঢাকা খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার সমিল মিস্ত্রি মো. মজিবর মোল্লা আহত হন। সেসময় মোটরসাইকেল আরোহী দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা শেখ আজমকে আটক করে। সেসময় তিনি ঝিনাইদাহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পরে পুলিশ এসে মোটরসাইকেলের সঙ্গে গোপন একটি বাক্স থেকে ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে।
তিনি আরও বলেন, আসামি চুয়াডাঙ্গা জেলা সীমান্ত থেকে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট এলাকা প্রায় যাতায়াত করত। মাদক পরিবহনের সঙ্গে ট্রাফিক কর্মকর্তা শেখ আজম জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পরে মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এই রায় ঘোষণা করেন।
এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর এক আসামি নুর আলমকে খালাস প্রদান করেছে আদালত।
আরএ