দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১০ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, আসামি নাহিদ ইমরান নিয়ন সঙ্গদোষে জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। টাকা পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে ভীত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোর ৫টা হতে ৮টার মধ্যে গরু জবাই করা ছুরি দিয়ে মা রশিদা খানমকে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় আসামির আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর আসামি নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামি নাহিদ ইমরান নিয়নকে ৩০২ ধারায় দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। মৃত্যুদণ্ড নিশ্চিত করা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে দণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
জেবি