দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘উইমেন্স ওয়ার্ল্ড’ নামে একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা বসিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের দুই মালিক তাসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাস আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। দুই মালিক এখনও গ্রেপ্তার হননি।
উল্লেখ্য, অভিযোগকারী নারী ওই পার্লারের সেবাগ্রহীতা ছিলেন।
এফএইচ