দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আবারও চেম্বার আদালতে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন করেন। জানা গেছে, এদিনই চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ১৯ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। আর ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল রেখে শাম্মীর রিট খারিজ করে দেন বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে শাম্মীর প্রার্থিতা বাতিলের আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। শুনানি শেষে ১৫ ডিসেম্বর শাম্মীর প্রার্থিতা বাতিল করে ইসি।
এও