দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুদিন খোকন।
বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেছেন।
এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন এই আদালত। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। পরে ১৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যান এবং দ্রুত শুনানির জন্য তারিখ চাইলে ১৭ ডিসেম্বর সময় দেন আদালত। এবার তা পিছিয়ে ৩ জানুয়ারি করা হলো।
কেএইচ