দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত এনএসআইয়ের সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদ খানের বেতন-ভাতাসহ সব সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এই আদেশ দেন।
আদালতে এদিন বখতিয়ার আহমেদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
দীর্ঘ ৩০ বছরের আইনী লড়াই শেষে আত্মসম্মান ও মর্যাদা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন বখতিয়ার আহমদ। তার আইনজীবী জানান, প্রাপ্য অধিকার ফিরে পেতে এতটা সময় অপেক্ষা করা, দু:খজনক। অবসরপ্রাপ্ত লে. বখতিয়ার আহমেদ খান ১৯৮২ থেকে ১৯৯২ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কারিগরি শাখায় উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
কর্মরত থাকা অবস্থায় কারিগরি শাখার প্রধান হিসেবে বিএনপির সার্বিক কার্যক্রম মনিটরিং করতেন, যা সরাসরি সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছে উপস্থাপন করতেন। ১৯৯০ সালের ডিসেম্বরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতির সচিবালয়ে বর্ণিত ব্যক্তিকে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয় এবং ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ওএসডি থাকা অবস্থায় তদন্ত কার্যক্রম চলমান থাকে।
তদন্ত চলাকালে একবার তদন্ত কমিটির মুখোমুখি হন। তদন্ত কমিটি সাবেক প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানের জন্য বললে অসম্মতি প্রকাশ করেন। তদন্ত কমিটি অভিযোগের তদন্ত সম্পর্কিত কোনো জিজ্ঞাসাবাদ না করে শুধুমাত্র উক্ত সাক্ষ্য প্রদান বিষয়ে তাগিদ প্রদান করেন। যা না করায় ১৯৯২ সালে ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিএনপি সরকার কর্তৃক চাকরিচ্যুত হন।
এর বিরুদ্ধে উচ্চ আদালতে দীর্ঘ ৩০ বছর আইনি লড়াই শেষে আজ সর্বোচ্চ আদালত তার পক্ষে রায় দেন।
এফএইচ