দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তার দেখানো হলেও এখনও তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। এই সাত মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।
এই আইনজীবী বলেন, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হলেও তার নামে এখনও ৭ মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে এখনও গ্রেপ্তার দেখাননি। এই ৭ মামলায় জামিন আদালতে আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করেন আদালত। পরে হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করা হয়।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ৭ ডিসেম্বর রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এফএইচ