দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে, এ ধরনের ঘটনাকে মিসক্যারেজ অব জাস্টিস বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।
এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ বছরের একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?
আজও আপিল বিভাগে এ মামলার শুনানি চলছে।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই আসামিরা হলেন– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা ও এ কে এম আকরাম হোসেন। তারা এই সাজার বিরুদ্ধে আপিল করেন। তিনজনই বর্তমানে কারাগারে আছেন।
নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কিন্তু আমিনুজ্জামানের বয়স এত হওয়ার পরও এমন বিচার নিয়েই প্রশ্ন উঠেছে সর্বোচ্চ আদালতে।
কে