• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালার এক দিনের রিমান্ডে

দেশ টিভি ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৬, ১৬:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। স্বর্ণ ও হীরা কেনার উৎসের বৈধ কাগজপত্র না থাকা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে দিলীপ কুমার আগারওয়ালাকে বের করে পুলিশি পাহারায় এজলাসে নেওয়া হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি আদালতকে বলেন, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অবৈধভাবে স্বর্ণ ও হীরা সংগ্রহের তথ্য রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আনোয়ার কবির রিমান্ডের বিরোধিতা করেন। তিনি আদালতে দাবি করেন, তাদের আমদানি করা স্বর্ণ ও হীরা বৈধভাবে দেশে আনা হয়েছে। ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমদানির সব কাস্টমস সনদ তাদের কাছে রয়েছে বলেও জানান তিনি। শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে চোরাকারবারি বলা যায় না বলে যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের এই আইনজীবী।

আইনজীবী আরও বলেন, কোনো বিষয়ে তথ্য জানার প্রয়োজন হলে দিলীপ কুমার আগারওয়ালা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। এ সময় তার বয়স এবং সর্বোচ্চ করদাতা হিসেবে বিবেচনার বিষয়টি আদালতে তুলে ধরে মানবিক দিক বিবেচনায় সিদ্ধান্ত দেয়ার আবেদন জানান তারা।

সিআইডির রিমান্ড আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগারওয়ালার প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে স্বর্ণ ও হীরা কেনার উৎস সম্পর্কে প্রশ্ন ওঠে। বিভিন্ন সময়ে আমদানি, স্থানীয় বাজার থেকে কেনা এবং বিনিময়ের মাধ্যমে সংগ্রহ করা এসব পণ্যের বৈধ উৎসের নথি অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে উপস্থাপন করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব লেনদেনে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের স্বর্ণ ও হীরা কেনার তথ্য পাওয়া গেছে। সিআইডির অভিযোগ, এসব পণ্য অবৈধ চোরাকারবারের মাধ্যমে অর্জন করা হয়েছে কি না এবং এসব লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি।

এ ঘটনায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর করা মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৮(৪) ধারায় রুজু হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে সিআইডি তিন দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/অ

  • রিমান্ড
  • দিলীপ কুমার আগারওয়ালা
এ সম্পর্কিত আরও খবর
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
গুপ্তচরবৃত্তির অভিযোগ: ভারতীয় নাগরিক রবিউল ফের তিন দিনের রিমান্ডে
গুপ্তচরবৃত্তির অভিযোগ: ভারতীয় নাগরিক রবিউল ফের তিন দিনের রিমান্ডে
রিমান্ড শেষে আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান, জামিন আবেদন
রিমান্ড শেষে আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান, জামিন আবেদন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X