• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল

দেশ টিভি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালানোর অভিযোগে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে গঠিত তথ্য-অনুসন্ধান, ইনকোয়ারি ও তদন্ত কমিটি বিলুপ্ত ও প্রত্যাহারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২১ সেপ্টেম্বর) চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। রিটকারীদের দাবি, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের কমিটি গঠন আইনগত এখতিয়ারবহির্ভূত।

রিটে বলা হয়, গত ৪ আগস্ট একটি অনলাইন পোর্টালে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-অনুসন্ধান, ইনকোয়ারি ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রিটকারীরা দাবি করেন।

তাদের অভিযোগ, যাচাইহীন ওই সংবাদের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে গঠিত কমিটিগুলো বিলুপ্ত এবং এর পরিপ্রেক্ষিতে নেওয়া সব ব্যবস্থা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদন নিষ্পত্তি না করায় তাঁরা হাইকোর্টে রিট করেন।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতা চালাচ্ছেন। এ জন্য টেলিগ্রামে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে একটি গ্রুপ খোলা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে ওই গ্রুপের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পৃক্ততার দাবি করা হয় এবং ৪০৪ জনের নাম শনাক্ত করার কথা বলা হয়। এর ভিত্তিতে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষকেদের বিষয়ে অনুসন্ধান বা তদন্ত কমিটি গঠন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪২ শিক্ষকের বিষয়ে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনের তথ্যও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে সংগঠনটি ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে চলমান তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনটির দাবি, প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসঙ্গতিপূর্ণ এবং এতে ভুল তথ্য রয়েছে।

হাইকোর্টের জারি করা রুলে শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তথ্য-অনুসন্ধান, ইনকোয়ারি ও তদন্ত কমিটি বিলুপ্ত ও প্রত্যাহারের নির্দেশ কেন দেওয়া হবে না এবং এসব কমিটি ও পরবর্তী পদক্ষেপকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এমএম/

  • হাইকোর্ট
  • রুল
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • চার শতাধিক শিক্ষক
এ সম্পর্কিত আরও খবর
রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত 
রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত 
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
গাজী নজরুলের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি: ইসি সচিব
গাজী নজরুলের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি: ইসি সচিব
গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ
গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X