দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টিভির ডিজিটাল বিভাগে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এক্সিকিউটিভ পদে ঢাকায় কর্মরত আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ১৩ জুলাই এর মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে।
পদ: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
বিভাগ: এনসিএ- ডিজিটাল
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
১. যথাযথ নিয়ম মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট আপলোড করা।
২. প্রতিদিনের সংবাদ ফুটেজ কাটা, সম্পাদনা করা এবং সঠিক এসইও অপটিমাইজেশনসহ আপলোড করা।
৩. সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ফটো কার্ড তৈরি ও পোস্ট করা।
শিক্ষাগত যোগ্যতা:
ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
১. সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
২. কনটেন্ট তৈরির বিষয়ে ধারণা থাকতে হবে।
৩. অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি প্রিমিয়ার প্রোর প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা:
ন্যূনতম ০ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা:
-দুইটি উৎসব বোনাস
-বার্ষিক বেতন পর্যালোচনা
-মোবাইল বিল
-ভর্তুকিযুক্ত দুপুরের খাবারের সুবিধা
-আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই ২০২৬
আবেদনের লিংক: https://forms.gle/9vJrqqWAj4Pqr85t6
/অ