দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, বিভিন্ন উৎসব বোনাস, ইনসেনটিভ এবং পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: প্রকিউরমেন্ট
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৪
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি, তবে ব্যবসায় ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার পাবেন।
অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/প্রকিউরমেন্টে অভিজ্ঞতা, কম্পিউটারে মাইক্রোসফট অফিসে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দিনাজপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, বিভিন্ন উৎসব বোনাস, ইনসেনটিভ এবং পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, অবকাশ বোনাস, দুপুরের খাবারের সুবিধা, স্কয়ার হাসপাতালে চিকিৎসা সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস