দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটির ওয়াশ (এইচসিএমপি) বিভাগ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ওয়াশ, এইচসিএমপি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৪
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার লিটারেসিতে (এমএস-ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও নতুনরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস