দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস-ফিন্যান্স অ্যান্ড অডিট বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস-ফিন্যান্স অ্যান্ড অডিট
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৪
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, আর্থিক পরিকল্পনা, খরচ, ব্যাংকিং, ট্যাক্স ও ভ্যাট এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে সঠিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস