দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও সংস্থা আশা। সংস্থাটি ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, কল্যাণ তহবিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
পদের নাম: ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
প্রতিষ্ঠানের নাম: আশা এনজিও
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৪
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ১ বছরের দীর্ঘ ইন্টার্নশিপ সহ ফিজিওথেরাপির ন্যূনতম স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিস প্যাকেজ, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে এনজিওতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: সংস্থার নিয়মিত বেতন স্কেলে
অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী), কল্যাণ তহবিল এবং কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ডের মতো সমস্ত গ্রহণযোগ্য সুবিধাগুলো আশার নিয়ম অনুযায়ী আরোপ করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস