দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড। প্রতিষ্ঠানটির ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
প্রতিষ্ঠানের নাম: এসিআই লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৪
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ
অন্যান্য যোগ্যতা: বাজার ব্যবস্থায় ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, বিক্রয় প্রণোদনা, বিদেশ সফর, চিকিৎসা সুবিধা (প্রকৃতপক্ষে), লাভ শেয়ার (WPPF), মাসিক ৪ দিন ছুটি, দ্রুত ক্যারিয়ারের অগ্রগতি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস