দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৭শ বিজেএস) সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০৩ জন পরীক্ষার্থী এবং পাসের হার ৯ দশমিক ৭২ শতাংশ।
রোববার (৫মে) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এদিকে লিখিত পরীক্ষার ফলাফলও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জানা যায়, গত শনিবার (৪ মে) সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজার ৩১০ জন আবেদনকারীর মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১ হাজার ১০৮ জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন।
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।
ডিপি/