দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাসটির ‘ফিন্যান্সিয়াল স্পেশালিষ্ট’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিন্যান্সিয়াল স্পেশালিষ্ট।
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস।
চাকরির ধরন: ফুলটাইম
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৩।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অ্যাকাউন্টিং/ফিন্যান্স/অর্থনীতি/ম্যানেজমেন্ট বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/সরকারের ফিন্যান্স বিভাগ/বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বা ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ফিন্যান্সিয়াল স্পেশালিষ্ট/ফিন্যান্সিয়াল ম্যানেজার/ফিন্যান্সিয়াল প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজার/ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট/ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট বা ফিন্যান্সিয়াল অ্যাডভাইজর হিসেবে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।
বেতন: মাসিক বেতন ২,১২,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি ছাড়াও মার্কিন দূতাবাসের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস/টি