দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় পদের সংখ্যা: ২টি জনবল নিয়োগ: ১৩ জন
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১০টি বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: সার্টিফিকেট সহকারী পদসংখ্যা: ০৩টি বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: কুড়িগ্রাম বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৩
এফএইচ