• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • চাকরি

বেসরকারি সংস্থায় ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার

দেশ টিভি ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৬, ১৬:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পাঁচটি পদে মোট ৪৮০ জন কর্মী নিয়োগ দেবে। সংস্থাটির ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে এসব পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে সর্বোচ্চ বেতন ৭৩ হাজার ৮০৩ টাকা। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি কার্যালয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পদভিত্তিক প্রয়োজনীয় তথ্য

১. কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

পদসংখ্যা ৫। বয়স: সর্বোচ্চ ৪৮ বছর। যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩ টাকা।

২. সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

পদসংখ্যা ২৫। বয়স: সর্বোচ্চ ৪৭ বছর। যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।

৩. শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

পদসংখ্যা ৭৫। বয়স: সর্বোচ্চ ৪৩ বছর। যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনার মৌলিক ধারণাসম্পন্ন। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

৪. সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

পদসংখ্যা ৭৫। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্যতা: বাণিজ্যে ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতাসহ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই–মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

৫. মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)

পদসংখ্যা ৩০০। বয়স: ২২ থেকে ৩৫ বছর। যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। অভিজ্ঞতা: প্রয়োজন নেই। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

অন্যান্য সুযোগ-সুবিধা

সব পদের ক্ষেত্রে প্রবেশনকাল ৬ মাস। ১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে সহজ শর্তে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ৩, ৪ ও ৫ নম্বর পদের জন্য প্রবেশনকালে সহজ শর্তে একক আবাসন সুবিধা রয়েছে। স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা মিলবে। দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে। এ ছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন। পপির নীতি অনুযায়ী মাঠকর্মীরা এআই ও ডিজিটাল প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন।

পরীক্ষার ফি ও জামানত

মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের অফিশিয়াল অ্যাকাউন্ট নম্বরে (পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সোনালী ব্যাংক লিঃ, ধানমন্ডি করপোরেট শাখা, হিসাব নং-৪৪১৫৬০৩০০০০৭১) সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। চূড়ান্তভাবে মনোনীতদের ফেরতযোগ্য জামানত হিসেবে শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদে ২০,০০০ টাকা নগদে জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা গ্রহণকালে নগদে পরিশোধ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও যোগাযোগের ঠিকানা

আগ্রহী প্রার্থীদের এ–ফোর সাইজের কাগজে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদ, পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্স (১, ২ ও ৩ নং পদের জন্য), ২ কপি রঙিন ছবি এবং এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির (অন্তত একজন শিক্ষকসহ) নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও পরীক্ষার কাঙ্ক্ষিত ভেন্যু (মাঠ কর্মকর্তা পদের জন্য: নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম) উল্লেখ থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। (প্রধান কার্যালয়ে সরাসরিও জমা দেওয়া যাবে)।

আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬।

আরও পড়ুন

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, বেতন নতুন পে স্কেলে

নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ফেসবুক পেজ ও অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

/অ

  • চাকরি
  • নিয়োগ বিজ্ঞপ্তি
এ সম্পর্কিত আরও খবর
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন বার্তা
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন বার্তা
অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, বেতন নতুন পে স্কেলে
অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, বেতন নতুন পে স্কেলে
বকেয়াসহ বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা, পাননি যারা
বকেয়াসহ বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা, পাননি যারা
ঘণ্টাপ্রতি বেতন ইউরোপের যে ১০ দেশে সবচেয়ে বেশি
ঘণ্টাপ্রতি বেতন ইউরোপের যে ১০ দেশে সবচেয়ে বেশি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X