দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। এ ক্ষেত্রে তালাকপ্রাপ্ত প্রার্থীরাও যোগ্য বলে বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। বিশেষ ক্ষেত্রে উচ্চতার শর্ত ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি; বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। বিশেষ ক্ষেত্রে এ মাপ যথাক্রমে ৩০ ও ৩১ ইঞ্চি। প্রার্থীদের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ পুলিশ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৬৫ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য। নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত হবে। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনের জন্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, শারীরিক মাপ ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে