দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। পৃথক তিন পদে মোট ১৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
বিভাগ: অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকা
পদের সংখ্যা: ৩ পদে ১৮ জন
পদের বিবরণ:

কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ, সিআইডির এই http://cid.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
/অ