দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে জুনিয়র ফায়ারম্যান পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
জুনিয়র ফায়ারম্যান পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ পদে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে।
প্রার্থীর অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
এটি পূর্ণকালীন চাকরি এবং কর্মক্ষেত্র কারখানা। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরির কর্মস্থল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
চাকরির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রতি বছর বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহী প্রার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।