দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। পল্লী কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় তিনটি পদে ১৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
তবে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা ছাড়া অন্য কারও আবেদন গ্রহণযোগ্য নয়।
একনজরে দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তি-
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: খুলনা বিভাগ
বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বনিন্ম ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা: যুগ্ম পরিচালক, যুগ্ম পরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন, ৯তলা (পূর্ব পাশ্বে), বয়রা, খুলনা-৯০০০।
আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: ইরেসপো বিআরডিবি খুলনা ডিভিশন শিরোনামে জনতা ব্যাংক, নূরনগর শাখা, খুলনা-এর অনুকূলে ১ নং পদের জন্য ২০০ টাকা এবং ২-৩ নং পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।
/অ