• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

ড্রপবক্সে বড় সাইবার হামলা, ঝুঁকিতে ৫ হাজার অ্যাকাউন্ট

দেশ টিভি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভাবুন তো, নিজের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদ ভেবে ক্লাউডে রেখে নিশ্চিন্তে আছেন। অথচ অজান্তেই সেই অ্যাকাউন্টে ঢুকে পড়েছে হ্যাকার, দেখে ফেলেছে আপনার সংরক্ষিত তথ্য, এমনকি কিছু ফাইল ডাউনলোডও করে নিয়েছে। ড্রপবক্সের প্রায় ৫ হাজার ব্যবহারকারীর ক্ষেত্রে গত আগস্টে ঠিক এমন ঘটনাই ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ক্লাউড স্টোরেজ সেবাদাতা ড্রপবক্স জানিয়েছে, ৪ থেকে ২১ আগস্টের মধ্যে প্রায় ৫ হাজার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। এসব অ্যাকাউন্টের কিছু কনটেন্ট হ্যাকাররা দেখেছে ও ডাউনলোড করেছে।

সোমবার কিছু ব্যবহারকারী ড্রপবক্সের কাছ থেকে ই-মেইলে জানতে পারেন, তাদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছিল। পরে ব্লুমবার্গ নিউজ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে ড্রপবক্সও হ্যাকের ঘটনা নিশ্চিত করে।

প্রতিষ্ঠানটি বলেছে, আক্রান্ত অ্যাকাউন্টগুলোর এক-তৃতীয়াংশেরও কম অ্যাকাউন্টে থাকা ফাইল হ্যাকাররা দেখতে পেরেছে।

ড্রপবক্স জানিয়েছে, অননুমোদিত প্রবেশের সঙ্গে এমন কিছু অ্যাকাউন্টের যোগসূত্র পাওয়া গেছে, যেগুলো লেনোভো আইডির মাধ্যমে ড্রপবক্সের সঙ্গে যুক্ত ছিল এবং সেখানে দ্বি-স্তরীয় যাচাইকরণ চালু ছিল না।

রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিষয়টি শনাক্ত হওয়ার পর লেনোভো আইডির মাধ্যমে অনুমোদিত সব সেশন বন্ধ করে দেয় ড্রপবক্স। একই সঙ্গে লেনোভো আইডি ও ড্রপবক্স অ্যাকাউন্টের মধ্যকার সংযোগ সরিয়ে দেওয়া হয়েছে।

এখন লেনোভোর মাধ্যমে ড্রপবক্স অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীকে আগে ড্রপবক্সের পাসওয়ার্ড দিতে হবে। নিরাপত্তা জোরদার করতে নিজেদের সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।

লেনোভো জানিয়েছে, তাদের লেনোভো আইডি ও ড্রপবক্সের মধ্যে একটি পুরোনো প্রযুক্তিগত সংযোগ ছিল। এই ‘পুরোনো সংযোগ’ ব্যবহার করে কিছু ড্রপবক্স অ্যাকাউন্টে অনুপযুক্তভাবে প্রবেশ করা সম্ভব হতে পারে।

তবে লেনোভোর দাবি, তাদের নিজস্ব গ্রাহকদের ওপর এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ড্রপবক্স জানিয়েছে, সাইবার হামলার ঘটনাটি সংশ্লিষ্ট তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানানো হয়েছে।

আরও পড়ুন

ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এদিকে হ্যাকের খবর প্রকাশের পর মঙ্গলবার দিনের লেনদেন শেষে ড্রপবক্সের শেয়ারের দাম প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমে যায়।

উল্লেখ্য, ড্রপবক্স একটি ক্লাউড স্টোরেজ ও ফাইল শেয়ারিং সেবা। অর্থাৎ কম্পিউটার বা মোবাইলের হার্ডড্রাইভে ফাইল রাখার বদলে ইন্টারনেটের মাধ্যমে ড্রপবক্সের সার্ভারে ফাইল সংরক্ষণ করা যায়। পরে একই অ্যাকাউন্ট ব্যবহার করে ফোন, কম্পিউটার বা ট্যাব-যেকোনো ডিভাইস থেকে সেগুলো দেখা ও ব্যবহার করা যায়।

কে

  • ড্রপবক্স
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে ইরানের পাল্টা হামলা
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে ইরানের পাল্টা হামলা
কিয়েভে রাশিয়ার টানা ছয় দিনের হামলা, নিহত ১২
কিয়েভে রাশিয়ার টানা ছয় দিনের হামলা, নিহত ১২
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X