• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ

আইটি ডেস্ক
  ২১ আগস্ট ২০২৬, ২১:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ ও কার্যকর করতে এক বছরের জন্য বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশের যোগ্য বিশ্ববিদ্যালয় ও কলেজশিক্ষার্থীরা এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহার করতে পারবেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৯ আগস্ট) এ ঘোষণা দেয় গুগল। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি অনলাইন কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি, যেখানে গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন শিক্ষাসহায়ক সুবিধা পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের কলেজশিক্ষার্থীদের জন্য এক বছরের গুগল এআই প্রো বিনা মূল্যে দেওয়া হচ্ছে। সাধারণভাবে এ সুবিধার মাসিক মূল্য ১৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। এর আওতায় জেমিনিতে চার গুণ বেশি ব্যবহারের সুযোগ, জেমিনি স্পার্ক, জিমেইল ও গুগল ডকসসহ গুগলের বিভিন্ন সেবায় জেমিনি ব্যবহারের সুবিধা এবং ৫ টেরাবাইট সংরক্ষণক্ষমতা পাওয়া যাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরের কলেজশিক্ষার্থীরা এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহার করতে পারবেন। এতে জেমিনি ওমনি, জেমিনিতে দ্বিগুণ বেশি ব্যবহারের সুযোগ এবং ৪০০ গিগাবাইট সংরক্ষণক্ষমতা থাকবে।

এ ছাড়া জেমিনি অ্যাপ, জিমেইলে জেমিনি, গুগল ফ্লো এবং জেমিনি নোটবুক ব্যবহারের সুবিধাও পাবেন শিক্ষার্থীরা। ভারতে গুগল এআই প্লাসের মাসিক মূল্য ৩৯৯ রুপি। সে হিসাবে ১২ মাসে খরচ হয় ৪ হাজার ৭৮৮ রুপি। নতুন এই সুবিধার আওতায় যোগ্য শিক্ষার্থীরা বিনা মূল্যে এক বছর এটি ব্যবহার করতে পারবেন।

গুগলের নতুন শিক্ষার্থী কেন্দ্রের মাধ্যমে পড়াশোনার বিভিন্ন কাজ সহজ করা যাবে। শিক্ষার্থীরা সেখানে নিজেদের পড়াশোনার পরিকল্পনা গুছিয়ে রাখা, পড়ার জন্য আলাদা নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো এবং অনুশীলনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে ২০২৬ সালের জুনে শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি নোটবুক’ সুবিধা চালু করে গুগল। এতে ব্যবহারকারীর শক্তি ও জ্ঞানের ঘাটতি বিবেচনায় ব্যক্তিগতভাবে পাঠ তৈরি করা যায়। পাশাপাশি ছোট ছোট পাঠের মাধ্যমে দুর্বলতা কাটিয়ে ওঠা, অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন মানসম্মত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুবিধাও রয়েছে।

নতুন সুবিধার মধ্যে রয়েছে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন। এর মাধ্যমে জেমিনি ব্যবহারকারীর প্রশ্নের ভিত্তিতে ত্রিমাত্রিক কার্যকর অনুকরণ তৈরি করতে পারে। বিষয় বুঝতে সহায়তার জন্য উত্তর দেওয়ার সময় ছক, সারণি ও বিভিন্ন দৃশ্যভিত্তিক উপস্থাপনাও তৈরি করা হয়।

এ ছাড়া জেমিনি লাইভের মাধ্যমে কথোপকথনের মধ্য দিয়েও পড়াশোনার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা চলার পথে নিজেদের সমস্যার কথা বলে সমাধান জানতে পারবেন কিংবা গুগল ড্রাইভে সংরক্ষিত শিক্ষাসামগ্রীর ভিত্তিতে জেমিনির সঙ্গে আলোচনা করতে পারবেন।

আরও পড়ুন

আপনার হয়ে যেভাবে টেক্সট পাঠাবে চ্যাটজিপিটি

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/অ

  • গুগল
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • শিক্ষার্থী
এ সম্পর্কিত আরও খবর
বর্ষা এলেই পানিবন্দী পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়
বর্ষা এলেই পানিবন্দী পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভারতে প্রতারণার নতুন কৌশল, গুগলের ফায়ারবেসের শতাধিক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ
ভারতে প্রতারণার নতুন কৌশল, গুগলের ফায়ারবেসের শতাধিক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন
শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন
১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা
১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।