• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

আইটি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ১২:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় বিশ্বের ১১০টি দেশের ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার এসব সতর্কবার্তা পাঠানো হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উন্নত ডিজিটাল হুমকির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করতেই এ বার্তা দেওয়া হয়েছে।

অ্যাপলের এই সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, যেসব ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবে স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে, তাদের সতর্ক ও সহায়তা করা। এ ধরনের হামলা সাধারণ সাইবার অপরাধের তুলনায় অনেক বেশি উন্নত। হামলাকারীরা নির্দিষ্টসংখ্যক ব্যক্তি ও তাদের ব্যবহৃত যন্ত্রকে লক্ষ্য করে বিপুল অর্থ ও সম্পদ ব্যয় করে।

অ্যাপল জানিয়েছে, এ ধরনের হামলা পরিচালনায় লাখ লাখ ডলার খরচ হতে পারে। আবার এসব স্পাইওয়্যার অনেক সময় খুব বেশি সময় সক্রিয়ও থাকে না। ফলে এগুলো শনাক্ত ও প্রতিরোধ করা আরও কঠিন হয়ে পড়ে।

তবে স্বস্তির বিষয় হলো, অধিকাংশ ব্যবহারকারী জীবনে কখনো এ ধরনের হামলার মুখোমুখি হবেন না। অ্যাপলের মতে, নাগরিক সমাজের সংগঠন, সাইবার নিরাপত্তা গবেষক ও সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন এবং গবেষণায় দেখা গেছে, এ ধরনের উচ্চ ব্যয়ের ব্যক্তিকেন্দ্রিক সাইবার হামলার সঙ্গে সাধারণত রাষ্ট্রীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকে।

সরকারের হয়ে বেসরকারি প্রতিষ্ঠানও এ ধরনের স্পাইওয়্যার তৈরি করে থাকে। এর মধ্যে এনএসও গ্রুপের বহুল পরিচিত পেগাসাস অন্যতম। সাধারণত সাংবাদিক, অধিকারকর্মী, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মতো অল্পসংখ্যক মানুষ এসব হামলার লক্ষ্যবস্তু হন। তবে এ ধরনের হামলা বিশ্বজুড়ে নিয়মিত ঘটছে।

অ্যাপলের সতর্কবার্তা পেলে ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্ট ও যন্ত্রের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ‘লকডাউন মোড’ চালু করা অন্যতম। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার কথাও জানিয়েছে অ্যাপল। এ ক্ষেত্রে অলাভজনক প্রতিষ্ঠান অ্যাকসেস নাও পরিচালিত ‘ডিজিটাল সিকিউরিটি হেল্পলাইন’ থেকে সার্বক্ষণিক জরুরি নিরাপত্তা সহায়তা নেওয়া যেতে পারে।

সাধারণ ব্যবহারকারীদেরও কিছু নিরাপত্তা ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ পেতে যন্ত্রের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি পাসকোড, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে যন্ত্র সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাপল অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ডের পাশাপাশি দ্বিস্তরীয় পরিচয় যাচাই চালু করার পরামর্শ দিয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য ‘চুরি হওয়া যন্ত্র সুরক্ষা’ সুবিধাও চালু করা যেতে পারে। যেখানে সুবিধাটি রয়েছে, সেখানে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

অ্যাপল তৃতীয় পক্ষের স্টোর থেকে সরাসরি অ্যাপ ইনস্টলের অনুমতি দেয় না। তাই ব্যবহারকারীদের শুধু অ্যাপ স্টোর থেকেই অ্যাপ নামানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/অ

  • অ্যাপল
  • সতর্কবার্তা
  • স্পাইওয়্যার
এ সম্পর্কিত আরও খবর
স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সতর্কবার্তা দিলেন কাবার ইমাম
স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সতর্কবার্তা দিলেন কাবার ইমাম
বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের
বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের
রান্নায় সরাসরি কলের পানি ব্যবহার করছেন? বিশেষজ্ঞদের সতর্কবার্তা
রান্নায় সরাসরি কলের পানি ব্যবহার করছেন? বিশেষজ্ঞদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।