• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, কখন দেখবেন?

দেশ টিভি ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ২০:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বছরের অন্যতম আকর্ষণীয় উল্কাবৃষ্টির পারসিড আজ বুধবার রাতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ভারতের আকাশে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর পর্যন্ত এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ রয়েছে। উজ্জ্বল ও দ্রুতগতির উল্কার পাশাপাশি মাঝে মাঝে আগুনের গোলার মতো উজ্জ্বল উল্কাও দেখা যেতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারতে পারসিড উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে ভালো সময় মধ্যরাতের পর থেকে ভোরের আগ পর্যন্ত। রাত ১১টার দিকে আকাশের দিকে তাকানো শুরু করা গেলেও স্থানীয় সময় রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে উল্কা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আকাশের অবস্থা ও পর্যবেক্ষণস্থানের ওপর সময় কিছুটা ভিন্ন হতে পারে।

উল্কাবৃষ্টি কোনো নির্দিষ্ট মুহূর্তে হঠাৎ করে শুরু হয়ে যায় না। সর্বোচ্চ সময়কে ঘিরে ধীরে ধীরে উল্কার সংখ্যা বাড়তে থাকে। তাই দীর্ঘ সময় ধরে আকাশ পর্যবেক্ষণ করলে দৃশ্যটি উপভোগ করার সম্ভাবনা বাড়ে।

পারসিড দেখতে শহরের আলো থেকে দূরে এমন জায়গা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রামাঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা কম আলোকদূষণযুক্ত স্থান এ ক্ষেত্রে বেশি উপযোগী। অন্ধকারের সঙ্গে চোখকে মানিয়ে নিতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগতে পারে। তাই এ সময় মুঠোফোনের উজ্জ্বল পর্দা এড়িয়ে চলাই ভালো।

পারসিড উল্কাবৃষ্টির সৃষ্টি হয় ১০৯পি/সুইফট-টাটল ধূমকেতুর রেখে যাওয়া ধুলিকণা থেকে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রতিবছর এই ধূমকেতুর ধুলোময় পথের মধ্য দিয়ে যায়। তখন ক্ষুদ্র কণাগুলো ঘণ্টায় প্রায় ৫৯ কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। এ সময় আকাশে যে আলোর রেখা দেখা যায়, সেটিই উল্কা।

উল্কাগুলোকে পারসিড বলা হয় কারণ আকাশের পারসিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে এগুলোকে আসতে দেখা যায়। তবে নক্ষত্রমণ্ডলটি উল্কার উৎস নয়; পৃথিবী থেকে দেখলে ওই দিক থেকে উল্কাগুলো আসছে বলে মনে হয়।

প্রতিবছরই পারসিড উল্কাবৃষ্টি দেখা যায়। তবে ২০২৬ সালের পারসিডের বিশেষত্ব হলো, এর সর্বোচ্চ সময়টি অমাবস্যার সঙ্গে মিলে গেছে। ফলে চাঁদের আলো খুব কম থাকায় অপেক্ষাকৃত ম্লান উল্কাগুলোও দেখার সুযোগ বাড়বে। ১২ থেকে ১৩ আগস্টের সর্বোচ্চ পর্যায় অন্ধকার আকাশের নিচে দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

আকাশ পুরোপুরি পরিষ্কার ও অনুকূল থাকলে প্রতি ঘণ্টায় কয়েক ডজন উল্কা দেখা যেতে পারে। সর্বোচ্চ পর্যায়ে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ১০০টি উল্কা দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ভারতে প্রকৃত সংখ্যা নির্ভর করবে মেঘ, আলোকদূষণ এবং আকাশে পারসিয়াস নক্ষত্রমণ্ডলের অবস্থানের ওপর।

তাই শহরের কোলাহল ও আলোকদূষণ থেকে দূরে গিয়ে উত্তর-পূর্ব আকাশের দিকে চোখ রাখলেই আজ রাতে উপভোগ করা যেতে পারে পারসিডের ঝলমলে মহাজাগতিক প্রদর্শনী।

আরও পড়ুন

ইউটিউব থেকে অর্থ আয়ে আসছে নতুন নিয়ম

সূত্র: ইন্ডিয়া টুডে

/অ

  • উল্কাবৃষ্টি
  • বায়ুমণ্ডল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।