• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই এআই কীভাবে হ্যাক করতে পারে?

আইটি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৬, ১৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের দুটি উন্নত এআই মডেল নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বের হয়ে পৃথক একটি এআই প্রতিষ্ঠান হাগিং ফেসের সিস্টেমে প্রবেশ করেছিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রয়টার্সের তথ্য অনুযায়ী, ওই এআই মডেলগুলো তৃতীয় একটি স্বাধীন এআই প্রতিষ্ঠান মডাল ল্যাবসের এক গ্রাহকের তৈরি দুর্বল কোড ব্যবহার করে এই কার্যক্রম চালায়। এটি এমন একটি বিরল ঘটনা, যেখানে একটি এআই ‘এজেন্ট’—যে নিজে সিদ্ধান্ত নিতে ও কাজ সম্পন্ন করতে পারে—মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে।

তাহলে কীভাবে এআই নিজে থেকে হ্যাকিংয়ের মতো কাজ করতে পারে? আর ভবিষ্যতে এর ঝুঁকি কতটা?

কী ঘটেছিল?

ওপেনএআই তাদের এআই মডেলগুলোর স্বয়ংক্রিয় সক্ষমতা যাচাই করতে একটি বিশেষ পরীক্ষা চালায়। এ পরীক্ষায় সাধারণ নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে একটি বিচ্ছিন্ন ভার্চ্যুয়াল পরিবেশে মডেলগুলোকে সফটওয়্যার দুর্বলতা শনাক্ত ও সমাধানের কাজ দেওয়া হয়।

৯ জুলাইয়ের ওই পরীক্ষায় দুটি এআই মডেলকে কয়েকটি সফটওয়্যার দুর্বলতা দেওয়া হয়। মডেলগুলো সমস্যা সমাধানের পরিবর্তে পরীক্ষার পরিবেশের মধ্যেই একটি নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে, যা ‘জিরো-ডে দুর্বলতা’ নামে পরিচিত। এরপর তারা সীমাবদ্ধ পরিবেশ থেকে বের হওয়ার পথ তৈরি করে এবং একাধিক কম্পিউটার ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটি সিস্টেমে পৌঁছায় যেখানে ইন্টারনেট ব্যবহারের সুযোগ ছিল। পরবর্তীতে ওই এআই মডেলগুলো হাগিং ফেসের সিস্টেমে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং নিজেদের নির্ধারিত কাজ সম্পন্ন করে। পরে তারা পরীক্ষার মূল পরিবেশে ফিরে আসে।

হাগিং ফেসের নিরাপত্তা দল পরে বিষয়টি শনাক্ত করে নিয়ন্ত্রণে নেয়। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা থমাস উলফ জানান, ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এই অনুপ্রবেশ চলেছিল।

এআই এজেন্ট কীভাবে কাজ করে?

সাধারণ এআই চ্যাটবট ও এআই এজেন্টের মধ্যে বড় পার্থক্য হলো—চ্যাটবট সাধারণত মানুষের প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এআই এজেন্ট লক্ষ্য পূরণে নিজে সিদ্ধান্ত নিতে ও পদক্ষেপ নিতে পারে।

উদাহরণ হিসেবে, কোনো চ্যাটবটকে সস্তা বিমান টিকিট খুঁজতে বললে সেটি কিছু তথ্য দেখাবে। কিন্তু এআই এজেন্ট বিভিন্ন টিকিটের দাম তুলনা করতে পারে, ব্যবহারকারীর পছন্দ যাচাই করতে পারে এবং অনুমতি পেলে বুকিংও সম্পন্ন করতে পারে।

এআই এজেন্ট সাধারণত ‘অনুধাবন, পরিকল্পনা, কাজ ও মূল্যায়ন’—এই ধারাবাহিক প্রক্রিয়ায় কাজ করে।

প্রথমে এটি লক্ষ্য নির্ধারণ করে, এরপর পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে, সম্ভাব্য পথ বিশ্লেষণ করে, একটি সিদ্ধান্ত নেয়, কাজটি সম্পন্ন করে এবং ফলাফল যাচাই করে। প্রয়োজন হলে নতুন কৌশল গ্রহণ করে আবার চেষ্টা করে।

এআই কি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে?

এ ধরনের ঘটনা এআই নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, যত বেশি সক্ষম এআই তৈরি হচ্ছে, তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা।

এআই এজেন্টের বাজার দ্রুত বাড়ছে। তবে একই সঙ্গে কিছু গবেষক সতর্ক করছেন, উন্নত এআই ব্যবস্থাগুলো যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে এর প্রভাব বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এমন একটি প্রস্তাবও এসেছে, যেখানে উন্নত এআই ব্যবস্থায় জরুরি অবস্থায় বন্ধ করার ব্যবস্থা বা ‘কিল সুইচ’ রাখার কথা বলা হয়েছে।

এর আগে গবেষকরা দেখিয়েছেন, কিছু এআই ব্যবস্থা এমন ক্ষতিকর সফটওয়্যার তৈরি করতে পারে, যা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ার চেষ্টা করে।

তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, এআই এখনো মানুষের চেয়ে সম্পূর্ণ স্বাধীন বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর্যায়ে পৌঁছায়নি।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক শন ও’হেইগার্টি বলেন, এআইয়ের এমন পর্যায়, যেখানে এটি নিজেই নতুন প্রজন্মের এআই তৈরি করে সভ্যতার গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে—সেই ‘সিঙ্গুলারিটি’ এখনো আসেনি।

সবচেয়ে বড় উদ্বেগ কোথায়?

বিশেষজ্ঞদের মতে, এআইয়ের সবচেয়ে বড় ঝুঁকি শুধু এর বুদ্ধিমত্তা নয়, বরং ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এআই যদি ভুল তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তাহলে এটি এমন কাজ করতে পারে যার পরিণতি বিপজ্জনক হতে পারে।

এ ছাড়া কর্মসংস্থান নিয়েও উদ্বেগ রয়েছে। এআই এজেন্ট আরও উন্নত হলে বিভিন্ন খাতে মানুষের কাজের ধরন বদলে যেতে পারে।

তবে প্রযুক্তিবিদদের মতে, এআইয়ের উন্নয়ন থামানো নয়, বরং নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের ব্যবস্থা করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলে এলো নতুন সুবিধা 

সূত্র: আল-জাজিরা

/অ

  • ওপেনএআই
  • হ্যাক
এ সম্পর্কিত আরও খবর
এআইয়ের সাইবার হামলা: সতর্কবার্তা, নাকি প্রচারণা?
এআইয়ের সাইবার হামলা: সতর্কবার্তা, নাকি প্রচারণা?
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক
এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর, বিশ্বকাপে হামলার হুমকি
এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর, বিশ্বকাপে হামলার হুমকি
ইরানের সাইবার হামলার নিশানায় বিমান, তেল-গ্যাস খাত
ইরানের সাইবার হামলার নিশানায় বিমান, তেল-গ্যাস খাত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।