দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্ট্রার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তা না হলে সিমগুলোর ব্যাপারে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারবেন। তার বেশি সিম থাকলে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রার করতে হবে।
বিটিআরসি আরও জানিয়েছে, ৩০ অক্টোবর ২০২৫ এর পর অতিরিক্ত সিমগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং অবৈধভাবে নিবন্ধিত সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।
নিজ নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে তা জানতে চাইলে, *মোবাইল ফোন থেকে 16001# ডায়াল করে সহজেই জানা যাবে। এই ব্যবস্থা বিটিআরসির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বিটিআরসি বলছে, দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাকে নিরাপদ, নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল গ্রাহকদের সচেতন ও সতর্ক হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কমিশন।
এফএইচ/