দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সময়ের সঙ্গে উন্নত হচ্ছে মানুষের জীবনধারা। মানুষকে সুযোগ-সুবিধা দিতে এসেছে বিভিন্ন প্রযুক্তি। তার মধ্যে অন্যতম স্মার্টফোন। বর্তমান যুগে এটি ছাড়া একটি মুহূর্তও ভাবা যায় না। নিজের স্মার্টফোন দিয়ে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইন্সট্রাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছবি বা স্ট্যাটাস আপলোড, চ্যাটিংসহ নানা কাজ করে থাকি। গুগল মিট কিংবা জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাস করা। দেশ ও দেশের বাইরে মেইল পাঠানোসহ বিভিন্ন তথ্য ও খবর জানতে পারি।
এ ছাড়া ইউটিউবে নিত্য নতুন ভিডিও দেখার মতো যত কাজ আছে, সবই আমরা স্মার্টফোনের সাহায্যে করে থাকি। তাই আমাদের এটি সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। কারণ, একটু অসতর্ক হলে যেকোনো সময় অঘটন ঘটতে পারে। এসবের মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া।
যে কারণেই হোক না কেন, ফোন পানিতে ভিজে গেলে পুনরায় ব্যবহারের সময় নানা বিড়ম্বনায় পড়তে হয়। তবে একটু সতর্কতা অবলম্বন করলে নিজের প্রিয় ফোনটি ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে রাখা সম্ভব। চলুন জেনে নিই কিভাবে করবেন:
গ্রীষ্মের সময় পানির মাধ্যমে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যার প্রধান কারণ সমুদ্র সৈকত বা সুইমিং পুল। অনেকেই সুইমিংয়ের মধ্যে বা তার আশেপাশে সেলফি তোলেন। সেই সময় সতর্কতার সঙ্গে কাজটি করতে হবে। কেউ যদি সাঁতার কাটার সময় গান শুনতে চান, সেক্ষেত্রে ফোনটি পানি থেকে দূরে রেখে ওয়াটারপ্রুফ ব্লুটুথ ইয়ারবাড ব্যবহার করতে পারেন।
বৃষ্টির মৌসুমে সব সময়ই মোবাইল ফোনের জন্য আলাদা করে প্লাস্টিক জিপার ব্যাগ ব্যবহার করতে পারেন, যা অনেকটাই সুরক্ষিত করবে ফোনটিকে। যাত্রাপথে ফোনে কথা বলার প্রয়োজন হলে শুকনো জায়গায় কথা বলা উচিত। ইয়ারফোনের ব্যবহার এ ক্ষেত্রে সুবিধাজনক। যদি জিপার ব্যাগ সঙ্গে রাখার কথা মনে না থাকে। সে ক্ষেত্রে দ্রুত সমাধান হিসেবে পলিব্যাগ কাজে আসবে। তবে ফোন পলিব্যাগে ভরে রাখার আগে ভেতরটা শুকনো কি না, তা দেখে নিতে হবে।
টয়লেট বা বাথরুমে ফোন ব্যবহারের ফলে ডিভাইসের ক্ষতি হতে পারে। বাথরুমে বসে ই-মেইল চেক করা, গেম খেলা বা মেসেজ পাঠানো অনেকের কাছে সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। তবে কেউ যদি নিজেদের ফোনকে পানি থেকে রক্ষা করতে চান, তবে এই কাজ করা থেকে বিরত থাকুন।
খাবারের সময় টেবিলের ওপর ফোন রাখা এড়িয়ে চলুন। কারণ, হঠাৎ করে পানির গ্লাস উল্টে ফোনের ওপর পড়ে গিয়ে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তাই স্মার্টফোন ও পানির গ্লাসের মধ্যে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
১. হঠাৎ ফোনটি পানিতে পড়ে গেলে চালু করতে একটু সময় নিন। সঙ্গে সঙ্গে চালু করা যাবে না।
২. ফোনের ভেতরে পানি ঢুকে গেলে প্রথমেই ফোনের ব্যাটারিটি খুলতে হবে। এরপর সেটি মুছে শুকাতে দিতে হবে। ভিজে যাওয়া অংশ দ্রুত শুকানোর জন্য পেছনের কভার খুলে রাখতে হবে। যেসব ফোনের ব্যাটারি খোলা যায় না সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা বেশি।
৩. ভিজে যাওয়া ফোন ফ্যানের বাতাসে শুকাতে দিন। হেয়ার ড্রায়ার, তীব্র রোদ কিংবা আগুনের তাপ দিয়ে ফোন শুকাতে যাবেন না। এতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। এ ছাড়া মোবাইলে শর্টসার্কিট ঘটতে পারে।
৪. ফোন পুরোপুরি না শুকানো পর্যন্ত সেটি চার্জে দেওয়া যাবে না। তার আগে নিশ্চিত হতে হবে ফোনটি শুকিয়েছে কি না।
৫. শুকিয়ে গেলে ব্যাটারি সংযুক্ত করে ফোন চালু করুন। অন না হলে ব্যাটারি চার্জ করে দেখুন। তাতে কাজ না হলে সার্ভিসিং সেন্টারে যান।
এস