দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাপল ব্যবহারকারীদের সতর্ক বার্তা দিয়েছে মার্কিন জায়ান্ট অ্যাপল। জানা গেছে বিশ্বের ৯২টি দেশে মার্সিনারি স্পাইওয়্যার আক্রমণ হতে পারে। আর এর মাধ্যমে বিশেষ ব্যক্তিদের বেছে বেছে টার্গেট করা হতে পারে।
অ্যাপেল জানিয়েছে, এই স্প্যাইওয়ার গ্রাহকদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। এক্ষেত্রে অতীতের পেগাসাস ইস্যুকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে অ্যাপেল।
বর্তমান মার্সিনারি স্পাইওয়্যারও কিছুটা একই পদ্ধতিতে কাজ করবে। তবে তা আরও বেশি গোপনীয়তার সঙ্গে। আর এই স্পাইওয়্যার আপনার ফোন হ্যাক করতে সক্ষম। সংস্থাটির দাবি, এই হ্যাকিংয়ের টার্গেট যে কেউ হতে পারেন। তবে এক্ষেত্রে ব্যবহারকারী কে? এবং কী করেন? তার ভিত্তিতে বিশেষ ব্যক্তিদের টার্গেট করা হতে পারে।
বিশেষ ব্যক্তিরা কেন এর টার্গেটে আসতে পারেন সে বিষয়ে অ্যাপল জানায়, মার্সিনারি স্পাইওয়্যার আর ৫টা সাধারণ স্পাইওয়্যারের চেয়ে অনেক বেশি জটিল। ব্যবহারকারীদের কিছু বোঝার সুযোগ না দিয়েই ফোন হ্যাক করতে সক্ষম এটি। ফলে তারা জানতেও পারেন না ফোন হ্যাক হয়েছে। এ ধরনের হ্যাকিংয়ে কয়েক লক্ষ ডলার খরচ হতে পারে এবং স্পাইওয়্যারের কর্মক্ষমতাও বেশিদিন থাকে না। ফলে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই স্পাইওয়্যারের হামলা রোখা রীতিমতো কঠিন বিষয়।
অ্যাপল জানায়, এর আগে কখনও এই ধরনের প্রযুক্তিগত আক্রমণ ঘটেনি।
এদিকে নতুন স্প্যাইওয়ারের সঙ্গে অতীতের পেগাসাসের অনেক মিল দেখছেন বিশেষজ্ঞ মহল। ২০২১ সালের জুলাই মাসে এমন সতর্কবার্তা পেয়েছিলেন অসংখ্য ভিভিআইপি। ইসরায়েলি ‘স্পাইওয়্যার’ পেগাসাসের দ্বারা আক্রান্ত হয়েছিলেন রাজনীতি থেকে বিচারপতি সমাজের বিশিষ্ট সম্প্রদায়ের মানুষ।
এস