দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলোচিত চ্যাটজিপিটি উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানটি শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
স্যামের বয়স ৩৮ বছর। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে তার জন্ম। বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।
ওপেনএআইয়ের যাত্রা শুরু ২০১৫ সালে। বছরখানেক আগে চ্যাটজিপিটি বাজারে ছেড়ে প্রযুক্তি জগতে খ্যাতি পায় স্যামের ওপেনএআই। চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ভাষা ইনপুট হিসেবে দিলে চ্যাটজিপিটি সেটি বুঝতে পারে এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ বিবৃতিতে জানায়, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনে স্যামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে সেভাবে যোগাযোগ করছিলেন না। একটা দূরত্ব রেখেছিলেন, যা প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতাকে বাধাগ্রস্ত করছিল।
এদিকে স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার পরই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান। তিনি এক্সে একটি বিবৃতি পোস্ট করেছেন। এতে তিনি স্যাম অল্টম্যানের সঙ্গে কাটানো দারুণ সময়ের স্মৃতিচারণা করে লিখেছেন, ‘আট বছর আগে আমার অ্যাপার্টমেন্ট থেকে ওপেনএআইয়ের যাত্রা শুরু। ওই সময়ে আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। আমি ওই সময়টা নিয়ে গর্বিত।’
পোস্টে গ্রেগ আরও লিখেছেন, ‘আমরা একসঙ্গে কঠিন ও সুন্দর সময় পার করেছি। নানা কারণ থাকার পরেও স্যামকে চাকরি থেকে বাদ দেওয়াটা খুবই অস্বাভাবিক। আজকের খবরের ভিত্তিতে বলছি, আমি চাকরি ছেড়ে দিচ্ছি।’
অন্যদিকে চ্যাটজিপিটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মীরা মুরাতি। তার জন্ম অ্যালবেনিয়ায়। তবে তার বেড়ে ওঠা কানাডায়। ওপেনএআই সংস্থায় কাজ করার আগেও একাধিক ক্ষেত্রে কাজ করে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন তিনি।
এস