দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সান ফ্রান্সিসকো-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোম্পানি হিউমেন অবশেষে বাজারে এনেছে স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী ডিভাইস হিউমেন এআই পিন। অ্যাপলের সাবেক প্রকৌশলী ইমরান চৌধুরী ও বেথানি বোঙ্গিয়োর্নোর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এটি এআই ডিভাইস, যা পোশাকে পিনের মত লাগিয়ে রাখা যাবে। স্মার্টফোন ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মত কাজ করবে এটি।
হিউমেন এআই পিন কি?
হিউমেন এআই পিন বর্গাকৃতির ডিভাইস। এতে স্ক্রিন থাকার পরিবর্তে ছোট প্রজেক্টর আছে, যা ব্যবহারকারীর হাতের তালুতে বিভিন্ন আইকন দেখাতে পারে। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করে। চুম্বকের মাধ্যমে পোশাক ও অন্যান্য পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হতে পারে এটি। এটির ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে ওপেনএআইয়ের চ্যাটজিপিট–৪ ও মাইক্রোসফট সমর্থন দেয়।

প্রকৌশলী ইমরান চৌধুরী বলেছেন, ডিভাইসটি চালু করার জন্য নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহারের প্রয়োজনে নেই। তাই ডিভাইসটি গ্রাহকের ভয়েস সবসময় শুনে না বা রেকর্ড করে না। ভয়েস, টাচ, গেসচার ও ‘লেজার ইনক’ ডিসপ্লের মাধ্যমে গ্রাহকই শুধু ডিভাইসটি সক্রিয় করতে পারবে। ডেটা সংগ্রহ করার সময় ডিভাইসটির ‘ট্রাস্ট লাইট’ মিটমিট করবে।
হিউমেন এআই পিন কীভাবে কাজ করে?
এই পিনে কসমোস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। কোনো সার্চ বা ডাউনলোড ছাড়া স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের প্রশ্নের উত্তর জানাবে এই টুল। শুধুমাত্র ভয়েসের মাধ্যমে বা ট্যাপ করে ডিভাইসটিকে সক্রিয় করা যাবে।
এআই পিনের প্রধান উদ্দেশ্য হল মাইক্রোসফট ও ওপেনএআইয়ের এআই টুলগুলো সহজে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে গ্রাহকদের আলাদাভাবে সার্চ বা ডাউনলোডের প্রয়োজন নেই।

গত এপ্রিলে টেড টকের অনুষ্ঠানে এই পিন সবার সামনে উন্মোচন করেন ইমরান চৌধুরী। হাতের তালুতে ইনকামিং কল, ইমেইলের সারাংশ, খাদ্য চিহ্নিত ও পুষ্টি উপাদান দেখানোর মত এআই পিনের বিভিন্ন ফিচার এই অনুষ্ঠানে দেখানো হয়।
এআই পিনের স্পেসিফিকেশন
এআই পিনে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ওজন ৩৪ গ্রাম এবং ব্যাটারির ওজন ২০ গ্রাম। এতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ভিডিও রেকর্ড সুবিধাও পাওয়া যাবে।
এই পিনটিতে ‘পারসনিক স্পিকার’ ব্যবহার করা হয়েছে। গ্রাহক পছন্দ অনুযায়ী এর সাউন্ড কম-বেশি করতে পারবেন। এছাড়া ব্লুটুথ হেডফোনের সঙ্গেও এটি যুক্ত করা যাবে।
এআই পিনের দাম কত?
বর্গাকৃতির ডিভাইস ও ব্যাটারিসহ এআই পিনটির দাম ৬৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় ৭৭ হাজার ৫৮৯ টাকা (১ ডলার সমান ১১১টাকা ধরে)। এই ডিভাইসের সঙ্গে হিউমেন কোম্পানির সাবস্ক্রিপশনও কিনতে হবে যার দাম ২৪ ডলার যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৬৬৪ টাকা। এই সাবস্ক্রিপশনে কোম্পানি একটি ফোন নম্বর ও ডেটা কভারেজ দেবে।
সূত্র: দ্য ভার্জ
টি