• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর ৫ সহজ উপায়, জেনে নিন

আইটি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একসঙ্গে টিভি, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা স্মার্ট স্পিকার, বাড়ির প্রায় সব ডিভাইসের ভরসা এখন ওয়াই-ফাই। কিন্তু একই নেটওয়ার্কে ডিভাইসের সংখ্যা বাড়লেই অনেক সময় কমে যায় ইন্টারনেটের গতি। ফলে ভিডিও দেখা, অ্যাপ নামানো কিংবা ভিডিও কলে দেখা দিতে পারে নানা সমস্যা। তবে ধীরগতির ওয়াই-ফাই ঠিক করতে সব সময় টেকনিশিয়ানের প্রয়োজন হয় না। রাউটারের অবস্থান থেকে শুরু করে কয়েকটি সহজ পরিবর্তনেই অনেক ক্ষেত্রে মিলতে পারে কাঙ্ক্ষিত গতি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাউটারের অবস্থান ঠিক করুন

ওয়াই-ফাইয়ের গতি ও কভারেজের ক্ষেত্রে রাউটার কোথায় রাখা হয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। বাড়ির তুলনামূলক মাঝের জায়গায় এবং খোলা স্থানে রাউটার রাখলে সিগন্যাল বিভিন্ন দিকে ভালোভাবে পৌঁছাতে পারে। দেয়াল, বড় আসবাব কিংবা অন্য কোনো বাধার আড়ালে রাউটার না রাখাই ভালো। পাশাপাশি মাইক্রোওয়েভের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতির খুব কাছেও রাউটার রাখা উচিত নয়।

প্রয়োজন অনুযায়ী দ্রুততর ব্যান্ড ব্যবহার করুন

বর্তমানের অনেক রাউটারেই ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ, দুই ধরনের ব্যান্ড ব্যবহারের সুবিধা থাকে। সাধারণভাবে ৫ গিগাহার্টজ ব্যান্ড কাছাকাছি থাকা ডিভাইসে বেশি গতি দিতে পারে। তাই ভিডিও কল, অনলাইন গেমিং বা উচ্চগতির তথ্য ব্যবহারের ক্ষেত্রে ৫ গিগাহার্টজ কাজে লাগতে পারে।

অন্যদিকে, ২.৪ গিগাহার্টজ ব্যান্ড তুলনামূলক বেশি দূরত্বে সিগন্যাল পৌঁছাতে পারে এবং দেয়াল পেরোনোর ক্ষেত্রেও সুবিধা দিতে পারে। ফলে ডিভাইসের অবস্থান ও ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত ব্যান্ড বেছে নেওয়া ভালো।

রাউটার পুনরায় চালু করে দেখুন

ইলেকট্রনিক ডিভাইসের মতো রাউটারেও কখনো কখনো সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে রাউটার বন্ধ করে কিছুক্ষণ পর আবার চালু করলে সংযোগের কিছু সমস্যা দূর হতে পারে। তবে নিয়ম করে কয়েক দিন পরপর রাউটার বন্ধ করার প্রয়োজন নেই। বরং সংযোগে সমস্যা দেখা দিলে বা রাউটার ঠিকমতো কাজ না করলে পুনরায় চালু করে দেখা যেতে পারে।

অপ্রয়োজনীয় ডিভাইস সংযোগমুক্ত করুন

একই ওয়াই-ফাই নেটওয়ার্কে কতগুলো ডিভাইস যুক্ত রয়েছে, তা অনেক সময় ব্যবহারকারীরা খেয়াল করেন না। পুরোনো ফোন, ট্যাব, স্মার্ট টিভি বা অন্যান্য ডিভাইস প্রয়োজন না থাকলেও নেটওয়ার্কে যুক্ত থাকতে পারে।

রাউটারের অ্যাপ বা সেটিংস থেকে সংযুক্ত ডিভাইসের তালিকা দেখে অপ্রয়োজনীয় ডিভাইসগুলো সরিয়ে দেওয়া যেতে পারে। এতে নেটওয়ার্কের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো সম্ভব।

প্রয়োজন হলে রাউটার উন্নত করুন

অনেক পুরোনো রাউটার নতুন প্রজন্মের ডিভাইস ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের সঙ্গে তাল মেলাতে নাও পারে। দীর্ঘদিন ব্যবহারের পর রাউটারের হার্ডওয়্যার বা প্রযুক্তিগত সক্ষমতাও সীমাবদ্ধ হয়ে যেতে পারে।

তাই অন্যান্য সমাধান চেষ্টা করার পরও যদি ওয়াই-ফাইয়ের গতি ও কভারেজে সমস্যা থেকে যায়, তাহলে নতুন ও আধুনিক প্রযুক্তি সমর্থন করে এমন রাউটারে উন্নীত করার কথা বিবেচনা করা যেতে পারে।

আরও পড়ুন

দশ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

চ্যাট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপের জরুরি ৩ সেটিংস

রাউটারের অবস্থান পরিবর্তন, উপযুক্ত ব্যান্ড ব্যবহার, পুনরায় চালু করা এবং অপ্রয়োজনীয় ডিভাইস সরানোর পরও যদি ইন্টারনেটের সমস্যা থেকে যায়, তাহলে বিষয়টি শুধু ওয়াই-ফাই রাউটারের কারণে নাও হতে পারে। এ ক্ষেত্রে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সংযোগ, লাইনের সমস্যা কিংবা দুর্বল সিগন্যাল কভারেজের বিষয়টি পরীক্ষা করানো যেতে পারে।

/অ

  • ইন্টারনেট
  • ওয়াই-ফাই
এ সম্পর্কিত আরও খবর
দেশে বেড়েছে মোবাইল-ইন্টারনেট ব্যবহার: বিবিএস
দেশে বেড়েছে মোবাইল-ইন্টারনেট ব্যবহার: বিবিএস
পাকিস্তান-শাসিত কাশ্মীরে ইন্টারনেট বন্ধ ১০০ দিন পার
পাকিস্তান-শাসিত কাশ্মীরে ইন্টারনেট বন্ধ ১০০ দিন পার
আলমারিতে লুকিয়েও রক্ষা হলো না মাদক কারবারির, ধরিয়ে দিলো ওয়াই-ফাই
আলমারিতে লুকিয়েও রক্ষা হলো না মাদক কারবারির, ধরিয়ে দিলো ওয়াই-ফাই
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট ও দ্রুত ভিডিও স্ট্রিমিং নিয়ে গ্রামীণফোনের ‘এক বাংলাদেশ, এক ইন্টারনেট’
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট ও দ্রুত ভিডিও স্ট্রিমিং নিয়ে গ্রামীণফোনের ‘এক বাংলাদেশ, এক ইন্টারনেট’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X