• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

রাতে ফোন চার্জে রেখে ঘুমানো কি নিরাপদ?

দেশ টিভি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে খুলে নেওয়া অনেকেরই নিয়মিত অভ্যাস। এতে ফোনের ব্যাটারি নষ্ট হয় কি না, তা নিয়েও রয়েছে নানা ধরনের ধারণা। বিশেষ করে দীর্ঘ সময় চার্জারে সংযুক্ত থাকলে ‘ওভারচার্জ’ হয়ে ব্যাটারি নষ্ট হওয়ার আশঙ্কার কথা প্রায়ই শোনা যায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে আধুনিক স্মার্টফোনে এমন পরিস্থিতি সামলানোর জন্য স্বয়ংক্রিয় চার্জিং নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ফোনের ব্যাটারি পূর্ণ হয়ে গেলে চার্জিং সিস্টেম প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। ফলে ১০০ শতাংশ চার্জ হওয়ার পরও কয়েক ঘণ্টা চার্জারে সংযুক্ত থাকার কারণে ব্যাটারি সরাসরি ‘ওভারচার্জ’ হয়ে নষ্ট হয়ে যায় এ ধারণা সঠিক নয়।

তবে দীর্ঘ সময় ধরে ব্যাটারিকে ১০০ শতাংশ চার্জ অবস্থায় রাখা এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের সঙ্গে স্বাভাবিকভাবেই সক্ষমতা হারায়। দীর্ঘ সময় পূর্ণ চার্জে থাকলে সেই ক্ষয় কিছুটা দ্রুত হতে পারে।

এ কারণে বর্তমান অনেক স্মার্টফোনে চার্জ সীমিত রাখার সুবিধা দেওয়া হয়েছে। গুগল পিক্সেলের ‘অ্যাডাপটিভ চার্জিং’ এবং স্যামসাংয়ের ‘ব্যাটারি প্রটেকশন’ ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সীমায় চার্জ আটকে রাখা যায়। দীর্ঘমেয়াদি ব্যাটারি স্বাস্থ্য বিবেচনায় এ ধরনের সুবিধা ব্যবহার করা যেতে পারে।

ব্যাটারির জন্য বড় ঝুঁকি তাপ

চার্জ দেওয়ার সময় ফোন সামান্য গরম হওয়া স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত তাপ ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। তাই ফোন চার্জে থাকা অবস্থায় সেটিকে বালিশ, কম্বল বা মোটা কাপড়ের নিচে রাখা ঠিক নয়।

এ ছাড়া চার্জ দেওয়ার সময় ভারী গেম খেলা বা দীর্ঘ সময় ধরে ভিডিও ধারণের মতো বেশি শক্তি প্রয়োজন হয় এমন কাজ এড়িয়ে চলা ভালো। অতিরিক্ত গরম হয়ে গেলে ফোন কিছুক্ষণ ব্যবহার না করে ঠান্ডা হতে দেওয়া উচিত।

অ্যাপলের তথ্য অনুযায়ী, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির স্থায়িত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রাতে চার্জে রেখে ঘুমানো যাবে?

রাতে আইফোন চার্জে রেখে ঘুমানো নিরাপদ বলে জানিয়েছে অ্যাপল। তবে ব্যাটারির দীর্ঘমেয়াদি সক্ষমতা ধরে রাখতে ফোনে চার্জ সীমিত বা অপ্টিমাইজ করার সুবিধা থাকলে সেটি ব্যবহার করা যেতে পারে।

বিশেষ করে ৮০ শতাংশের মতো নির্দিষ্ট সীমায় চার্জ আটকে রাখার সুবিধা থাকলে তা নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে কাজে আসতে পারে। আবার প্রয়োজন হলে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করলেও তাৎক্ষণিকভাবে ব্যাটারির ক্ষতি হবে এমন নয়।

ব্যাটারি ভালো রাখতে যা করবেন

চার্জ দেওয়ার সময় ফোন খোলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।

ফোন অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ রেখে ঠান্ডা হতে দিন।

মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করুন।

আরও পড়ুন

দীর্ঘসময় লোডশেডিং? বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়

ফোনে ‘ব্যাটারি প্রটেকশন’, ‘অপ্টিমাইজড চার্জিং’ বা এ ধরনের সুবিধা থাকলে তা চালু রাখুন।

স্মার্টফোনের ব্যাটারি একটি ক্ষয়যোগ্য উপাদান। ব্যবহারের সময়ের সঙ্গে এর সক্ষমতা কমে আসা স্বাভাবিক। তাই শুধু রাতভর চার্জে রাখার কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায় এমন ধারণার চেয়ে ফোনের তাপমাত্রা, ব্যবহারের ধরন এবং ব্যাটারির বয়সকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

যে আই

  • চার্জ
  • ফোন
এ সম্পর্কিত আরও খবর
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
দীর্ঘসময় লোডশেডিং? বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়
দীর্ঘসময় লোডশেডিং? বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়
প্রি-পেইড মিটারে রিচার্জ সমস্যা প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ
প্রি-পেইড মিটারে রিচার্জ সমস্যা প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ
আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল ছবি বানাবেন যেভাবে
আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল ছবি বানাবেন যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X