দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
১৩ সেপ্টেম্বর জারি করা সতর্কবার্তা ১৩৪-২৬-এ সংস্থাটি জানায়, ১২ সেপ্টেম্বর রাত ১১টায় সমন্বিত বিশ্ব সময় অনুযায়ী ঘটনাটি জানানো হয়।
তবে জাহাজটির নাবিকদের অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ অবস্থায় হরমুজ প্রণালির ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা জানাতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা।
সূত্র: আল-জাজিরা
/অ