দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে উত্তেজনার মধ্যেই ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ জোটের বিশ্ব নেতারা অংশ নিয়েছেন।
এবারের সম্মেলনে জোটের নেতারা যেকোনো একতরফা যুদ্ধের নিন্দা জানিয়ে একটি যৌথ ঘোষণাপত্রে সম্মত হয়েছে।
তবে এই নথিতে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করার সম্ভাবনা কম। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত এই জোটটি চলতি সপ্তাহে নয়াদিল্লিতে তাদের বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে।
একটি সর্বসম্মত ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে জোটের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের সংঘাতে দেশ দুটি বিপরীত অবস্থানে রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
কেএম