দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নতুন এলাকায় হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের আলী আল-তাহের রিজ এলাকায় একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকে হিজবুল্লাহর যোদ্ধাদের সরিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েল। এর পরদিন কাটজ এ কথা জানান।
টাইমস অব ইসরায়েলের বরাতে কাটজ বলেন, ‘আমরা অভিযান চালিয়ে যেতে, হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখতে এবং অতিরিক্ত এলাকায় হামলা চালাতে প্রস্তুত ও সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’
সূত্র: আল-জাজিরা
/অ