দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে সশস্ত্র বাহিনী তাদের বৈধ আত্মরক্ষার অধিকার অনুযায়ী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে। জর্ডান ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলায় সমর্থন দিয়ে আসছে।’
বিবৃতিতে আরও বলা হয়, এর পাশাপাশি কয়েকটি মার্কিন জাহাজেও হামলা চালানো হয়েছে।
ইরান জানিয়েছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে চালানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ