দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক হুমকি আপাতত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলেই মনে হচ্ছে। এগুলো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক অভিযানে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়ার সাবেক সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই।
আল জাজিরাকে তিনি বলেন, ‘আমি মনে করি না ইরান তার আরব প্রতিবেশীদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী। ইউরোপের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও ইরানের আগ্রহ আছে বলে মনে করি না। সব মিলিয়ে, আপাতত দুই পক্ষের বক্তব্যকে তথ্যযুদ্ধের অংশ হিসেবেই দেখছি। এর পরপরই বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হবে বলে মনে হয় না।’
তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ একটি সময় হতে পারে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন। পুস্তাইয়ের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত থেকে ‘সরে আসবেন’—এমন সম্ভাবনা কম।
তিনি বলেন, ‘কংগ্রেসের নির্বাচন শেষ হওয়ার পর আমরা অবশ্যই কোনো না কোনো সিদ্ধান্তের পর্যায় দেখতে পাব। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের স্বাধীনতা কতটা থাকবে, তা নির্ধারিত হবে। একই সঙ্গে ইরানের প্রতিরোধকে দুর্বল করতে বা পরাস্ত করতে তিনি কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন।’
সূত্র: আলও-জাজিরা
/অ