• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় ২ নারী সাংবাদিককে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় দুই নারী সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে দিল্লি সরকারের সাইকেল কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় তাদের ওপর অমানবিক নির্যাতন নেমে আসে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযোগকারী দুই সাংবাদিক হলেন শাহিন খান ও নাফিসা খান। তারা উভয়ই ডিজিটাল সংবাদমাধ্যম ফোর পিএম নিউজ নেটওয়ার্কে কাজ করেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জোর করে থানায় নিয়ে তাদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

তাদের দাবি, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার পরই তাদের অনুষ্ঠানস্থল থেকে জোর করে বের করে থানায় নেওয়া হয়। এসময় সেখানে তাদের উভয়কে একটি কক্ষে আটকে রেখে লাঠি ও চড় দিয়ে তাদের মারধর করা হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ করেছে।

সাংবাদিক শাহিন জানান, তার ভাই ফোন করার পর পুলিশ সদস্যরা তার নামের সঙ্গে ‘খান’ যুক্ত আছে দেখতে পান। এরপর তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তারা মুসলিম হওয়ায় পুলিশ সদস্যরা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওতে শাহিন খানের হাতে এবং নাফিসা খানের পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক সঞ্জয় শর্মা বলেন, দুই সাংবাদিক তার কাছে অভিযোগ করেছেন, পুলিশ লাঠি ও হাত দিয়ে তাদের ওপর নির্যাতন করেছে। তারা মুসলিম জানার পর নির্যাতন আরও বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে।

জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপস্থিতিতে সাকেতে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করছিলেন শাহিন ও নাফিসা খান। শাহিন খানের দাবি, ভিডিও ধারণের সময় তিনি দিল্লি সরকারের সঙ্গে সম্পর্কিত ‘সাইকেল কেলেঙ্কারি’ নিয়ে কথা বলেন।

আরও পড়ুন

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নবম শ্রেণির ছাত্রীদের জন্য ৯০ কোটি রুপিতে ১ লাখ ৩০ হাজার সাইকেল কেনায় অতিরিক্ত দাম, টেন্ডারে অনিয়ম ও নিম্নমানের সাইকেল সরবরাহের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এরপর কয়েকজন পুলিশ সদস্য তাদের জোর করে অনুষ্ঠানস্থল থেকে সাকেত থানায় নিয়ে যান। তবে, দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের ভাষ্য, দুই নারী অনুষ্ঠানস্থলের কাছে ভিভিআইপিদের জন্য নির্ধারিত পথে তাদের স্কুটি পার্ক করেছিলেন। বারবার অনুরোধের পরও তারা স্কুটি সরাননি বলে দাবি পুলিশের। নিরাপত্তার স্বার্থে তাদের স্থানীয় থানায় নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

এদিকে, স্কুটি পার্কিং নিয়ে সমস্যা থাকলেও সেটি পুলিশের মারধরের কারণ হতে পারে কি না, প্রশ্ন তুলেছেন ফোর পিএম নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক সঞ্জয় শর্মা। এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। সূত্র: দ্য হিন্দু

কে

  • সাংবাদিক
  • মারধর
এ সম্পর্কিত আরও খবর
এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
বদলির প্রজ্ঞাপনের পর সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি, হুমকির অভিযোগ
বদলির প্রজ্ঞাপনের পর সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি, হুমকির অভিযোগ
ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর, ছেলের ৬ মাসের কারাদণ্ড
মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর, ছেলের ৬ মাসের কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X