• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের অবস্থা দেখে হতবাক পর্যবেক্ষকেরা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৮৬ দিনের সমুদ্র অভিযান শেষে থাইল্যান্ডের বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। বুধবার লায়েম চাবাং বন্দরে ভেড়ার পর প্রায় এক হাজার ১০০ ফুট দীর্ঘ রণতরিটির চেহারা দেখে বিস্মিত হন পর্যবেক্ষকেরা। জাহাজটির সম্মুখভাগ থেকে পেছন পর্যন্ত বিভিন্ন অংশে মরিচার দাগ দেখা যায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর রণতরিতে এভাবে মরিচা পড়া অস্বাভাবিক নয়। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর সান দিয়েগোর নিজস্ব ঘাঁটি ছাড়ার পর থেকে ২৮৬ দিন সমুদ্রে ছিল লিংকন। এ সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কয়েক মাসের যুদ্ধ ও অবরোধ কার্যক্রমেও অংশ নেয় রণতরিটি।

মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেন, কোনো জাহাজ টানা ৬০ দিন বা তার বেশি সময় সমুদ্রে কার্যক্রম চালালে পানির সমতল বরাবর মরিচা পড়া অস্বাভাবিক নয়। লিংকনের মতো নিমিটজ শ্রেণির বিমানবাহী রণতরিতে তিনি তিনবার দায়িত্ব পালন করেছেন।

শুস্টারের মতে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমুদ্রে থাকা অবস্থায় মরিচা পরিষ্কারের কাজ করা সম্ভব নয়। এ জন্য কর্মীদের পানির সমতল পর্যন্ত নামিয়ে মরিচা ঘষে তুলে ফেলতে হয়। এরপর মরিচা প্রতিরোধী প্রলেপের দুটি স্তর এবং নৌবাহিনীর ধূসর রঙের দুটি স্তর দিতে হয়।

তার ধারণা, লিংকনের সব মরিচা পরিষ্কার করতে প্রায় ৩০ দিনের সংরক্ষণকাজ প্রয়োজন হতে পারে। তবে থাইল্যান্ডে অবস্থানের সময় গুরুত্বপূর্ণ কিছু অংশে কাজ করা সম্ভব হতে পারে।

থাইল্যান্ডের উপসাগরে ব্যাংককের দক্ষিণে লায়েম চাবাং বন্দরে রণতরীটি কয়েক দিনের সফরে অবস্থান করছে। দীর্ঘ অভিযানের পর এটি জাহাজটির কর্মীদের জন্য প্রথম পূর্ণাঙ্গ বিশ্রামের সুযোগ। বন্দরে অবস্থানের সময় সর্বোচ্চ অগ্রাধিকারের রক্ষণাবেক্ষণকাজ করার কথা রয়েছে।

শুস্টার বলেন, রণতরিটির সম্মুখভাগ ও সামনের কাঠামোর মরিচা আগে পরিষ্কার করা হবে। কারণ সমুদ্রে চলার সময় এসব অংশ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় এবং লবণাক্ত পানির ক্ষয়ও এখানে বেশি প্রভাব ফেলে।

মরিচার বিষয়টি অবহেলা করা উচিত নয় বলেও সতর্ক করেছেন তিনি। তার মতে, মরিচা ছড়িয়ে পড়ে এবং ইস্পাতের কাঠামো দুর্বল করে দিতে পারে। ফলে ডেক, চলাচলের পথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই মরিচা অপসারণ করা জরুরি।

লিংকনের দীর্ঘ অভিযানে শুধু মরিচাই সমস্যা হয়ে ওঠেনি। সরবরাহ ঘাটতির কারণে নাবিকদের মনোবল নিয়ে সমস্যার খবরও এসেছে। এ ছাড়া অন্তত একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিংকনের দীর্ঘ অভিযান নিয়ে উদ্বেগ নাকচ করে দিয়ে বলেছিলেন, এর মোতায়েন ‘মোটেও যথেষ্ট দীর্ঘ ছিল না’।

এর আগে যুদ্ধজাহাজে মরিচা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সাবেক নৌবাহিনী সচিব জন ফেলান জানিয়েছিলেন, ট্রাম্প তাকে মাঝরাতেও যুদ্ধজাহাজের মরিচার সমস্যা নিয়ে ফোন করতেন এবং রক্ষণাবেক্ষণকেন্দ্র থেকে জাহাজ দ্রুত বের করে মরিচা ঠিক করার ওপর জোর দিতেন।

আরও পড়ুন

ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

ইরানের সম্মতি ছাড়া হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরানি কর্মকর্তা

সূত্র: সিএনএন

/অ

  • আব্রাহাম লিংকন
  • মার্কিন রণতরি
এ সম্পর্কিত আরও খবর
নাবিকদের দুর্ভোগের অভিযোগ উড়িয়ে ট্রাম্প বললেন, ‘লিংকনের মোতায়েন যথেষ্ট দীর্ঘ হয়নি’
নাবিকদের দুর্ভোগের অভিযোগ উড়িয়ে ট্রাম্প বললেন, ‘লিংকনের মোতায়েন যথেষ্ট দীর্ঘ হয়নি’
দীর্ঘমেয়াদি মোতায়েনে চাপে মার্কিন নৌবাহিনী, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নাবিকদের
দীর্ঘমেয়াদি মোতায়েনে চাপে মার্কিন নৌবাহিনী, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নাবিকদের
২৫০ দিনের বেশি সাগরে মার্কিন রণতরী, নাবিকদের দুর্ভোগে উদ্বেগ
২৫০ দিনের বেশি সাগরে মার্কিন রণতরী, নাবিকদের দুর্ভোগে উদ্বেগ
আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে হেগসেথের কাছে জবাব চাইলেন মার্কিন আইনপ্রণেতারা
আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে হেগসেথের কাছে জবাব চাইলেন মার্কিন আইনপ্রণেতারা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X