দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সম্মতি ছাড়া হরমুজ প্রণালি খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।
আজিজি বলেন, ইরানের প্রতিপক্ষরা আগে ওই অঞ্চলে অবস্থান করলেও এখন তারা ৮০০ কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। হরমুজ প্রণালি ‘খুলতে’ না পারায় তারা এখন ‘অশুভ কর্মকাণ্ডের’ আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইরানের প্রতিপক্ষরা জানে, তেহরান যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলোতে ‘সবচেয়ে শক্তিশালী আঘাত’ হানা হয়েছে।
আজিজির দাবি, এসব হামলার মাধ্যমে ইরান তার হুমকি বাস্তবায়নের সক্ষমতা দেখিয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ