• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

‘মক্কা প্রতিরক্ষা জোটের’ প্রথম মহাসচিব পাকিস্তানি, সদর দপ্তর রিয়াদে

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্ক জানিয়েছে, মক্কা চুক্তির আওতায় গঠিত জোটের প্রথম মহাসচিব পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হবে। এই জোটের নাম হবে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ (Makkah Defence Alliance) এবং এর সচিবালয় থাকবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন। এর আগে একই দিন ইস্তাম্বুলে তিন দেশের জোটটির প্রথম কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

হাকান ফিদান জানান, তিন সদস্যরাষ্ট্র জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কাজ শুরু করতে সম্মত হয়েছে। এর মধ্যে রিয়াদে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তুর্কি ভাষায় ফিদান বলেন, ‘রিয়াদে একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রথম মহাসচিব আমাদের পাকিস্তানি ভাইদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে আমরা জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছি।’

ফিদান জানান, বৈঠকে জোটটিকে কীভাবে এবং কখন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিন দেশের প্রতিনিধিরা এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন।

তিনি বলেন, ‘একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চলের ভবিষ্যতের জন্য এই জোট আন্তর্জাতিক কিছু নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠছে। এর মধ্যে রয়েছে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।’

ফিদান আরও জানান, জোটটি ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও উন্মুক্ত থাকবে। তবে নতুন কোনো দেশকে সদস্য হতে হলে কিছু শর্ত, নিয়ম ও মানদণ্ড পূরণ করতে হবে। এসব শর্ত, নিয়ম ও মানদণ্ড এখনো নির্ধারণ করা হয়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত হবে না। বরং এর ঘোষিত নীতির মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

আরও পড়ুন

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার নতুন যে মুসলিম দেশে হামলা চালালো ইরান

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক আজ, গুরুত্বপূর্ণ নীতি কী?

ফিদান আরও বলেন, ‘আমরা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করব এবং আমাদের প্রচেষ্টার মধ্যে সমন্বয় অব্যাহত রাখব।’ তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যতে জোটের সদস্যসংখ্যা বাড়তে পারে। তবে নতুন সদস্য গ্রহণের আগে জোটের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কার্যকরভাবে চালু করতে হবে। ফিদান বলেন, ‘কোনো মিত্র দেশ যদি যোগ দিতে চায়, তাহলে সে সময়ের মধ্যে জোটটির যথাযথভাবে কার্যকর থাকা উচিত।’

ইস্তাম্বুলের বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান। তুরস্কের পক্ষে বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু। সৌদি আরবের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং চিফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি।

কেএম

  • মক্কা জোট
  • মক্কা চুক্তি
  • পাকিস্তান
  • সৌদি আরব
এ সম্পর্কিত আরও খবর
মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের
মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
‘মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা’
‘মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা’
আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব: শুভেন্দু অধিকারী
আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব: শুভেন্দু অধিকারী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।