দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, উত্তর তিব্বতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল নেপাল ও চীনের সেইসব অঞ্চল থেকে কয়েকশ মাইল উত্তরে, যেখানে বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তিব্বতের নাগছু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর জানিয়েছিল দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
এদিকে, বাঁধসদৃশ হ্রদ ভেঙে যাওয়ার আশঙ্কায় তিব্বতে চতুর্থ স্তরের বন্যা মোকাবিলা ব্যবস্থা চালু করেছে চীন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষকে ওই হ্রদ ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়।
এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষজ্ঞদের একটি দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিনহুয়া।
/অ