দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যাটো সদস্য রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর আকাশ নজরদারি মিশনে থাকা একটি এফ-১৮ যুদ্ধবিমান। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে দেশটির আকাশসীমায় ভূপাতিত করা এটি চতুর্থ ড্রোন।
ন্যাটোর সামরিক সদর দপ্তরের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল মার্টিন ও’ডনেল বলেন, জোটটি সবসময় সতর্ক রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে ড্রোনটি রাশিয়ার বলে মনে হচ্ছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাডারে ড্রোনটি শনাক্ত হওয়ার পর দেখা যায়, এটি প্রতিবেশী মলদোভা থেকে দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের ২৪ কিলোমিটার উত্তরে ড্রোনটি রোমানিয়ার আকাশসীমায় ঢোকে।
রোমানিয়ায় মোতায়েন স্পেনের ন্যাটো বাহিনীর একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটির সঙ্গে রাডারে যোগাযোগ স্থাপন করে এবং সেটি ভূপাতিত করার অনুমতি পায়। স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি নিরাপদে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ দুই গ্রামের মধ্যবর্তী জনবসতিহীন এলাকায় পড়েছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার ৬১৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত চার বছরে রুশ ড্রোনের মাধ্যমে দেশটির আকাশসীমা লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথেও ভাসমান মাইন শনাক্ত হয়েছে।
এর আগে জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা দেশটির আকাশসীমা লঙ্ঘন করা তিনটি রুশ ড্রোন ভূপাতিত করেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর বহুবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলেও সেটিই ছিল রোমানিয়ার আকাশসীমায় প্রথমবার তিনটি রুশ ড্রোন ভূপাতিত করার ঘটনা।
এ ছাড়া গত মে মাসে প্রতিবেশী ইউক্রেনে রাতভর রুশ হামলার সময় একটি রুশ ড্রোন গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। এতে দুজন আহত হন।
সূত্র: রয়টার্স
/অ